ব্যাঙ্ক ছুটি: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৫ আগস্ট

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক নোটিশ

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। সোমবার (২১ জুলাই) এই নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস-আদালতের পাশাপাশি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, শাখা ও বুথ বন্ধ থাকবে।

৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

এর আগেও বাংলাদেশ ব্যাংক ৫ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা দিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে সব শাখা ও কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

৫ আগস্টের ছুটিতেও অন্যান্য ছুটির মত এটিএম ও অনলাইন ব্যাংকিং সেবা স্বাভাবিক থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই ছুটির দিনে গ্রাহকদের সুবিধার্থে আগামী দিনের জন্য প্রয়োজনীয় লেনদেন ও ব্যাংকিং কাজগুলো আগে থেকে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক, ২১ জুলাই ২০২৫

Leave a Reply